জাতীয় সংবাদ

আবরার হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত বন্দির পলায়ন নিয়ে কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা

প্রবাহ রিপোর্ট : বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন করেছেনÍ এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ বিষয়টি স্পষ্ট করেছে। কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদ-প্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি (২৬), কয়েদি নং-৫১৭৭/এ, পিতা আব্দুল মজিদ, সাং-কালিয়ান, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা গত ৬ আগস্ট ২০২৪ তারিখে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুর থেকে ২০২ জন বন্দির সাথে একত্রে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। পলাতক বন্দিদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদ-প্রাপ্ত। গত সোমবার কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. ফরহাদ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনার পর গত বছরের ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা (৪(৮)২৪) দায়ের করা হয় এবং বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়। এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদ-প্রাপ্তসহ মোট ৫১ জন পলাতক বন্দিকে গ্রেপ্তার করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট বন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কারা কর্তৃপক্ষ আরও জানায়, আবরার হত্যা মামলায় দ-প্রাপ্ত মোট ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন কারাগারে আটক রয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button