খালিশপুরে কাউট পরিবারের বিরুদ্ধে ব্লাংক চেক নিয়ে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরে ভয়ভীতি দেখিয়ে ব্লাংক চেক নিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হয়রানির শিকার হয়েছেন হাছিনা মতিন (৫৭)নামক একজন নারী। তিনি খুলনার খালিশপুরের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি হলেন খালিশপুর নয়াবাটি মোড়ের বাসিন্দা মৃতঃ কাজী খিলাফত হোসেনের ছেলে কাজী হাসনাত হোসেন কমিট (৪৫)। অভিযোগ সূত্রে জানাযায়, হাছিনা মতিনের বাসায় যেয়ে কমিট টাকা ধার চান। তা দিতে অস্বীকার করলে ভয়ভীতি দেখিয়ে রিভলভার দেখিয়ে একটি ব্ল্যাংক চেক নেন কমিট। অভিযোগ সূত্রে আরো জানা যায়, কাজী হাসনাত হোসেন কমিটি সন্ত্রাসী কর্মকান্ড এবং চাঁদাবাজীর সাথে জড়িত। নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন লোকের কাছে থেকে কলাকৌশলে ভয়-ভীতি দেখিয়ে চেক নিয়ে তাঁদেরকে সর্বশান্ত করে দিয়ে বাড়ি ঘর ছাড়া পর্যন্ত করেছেন। কমিটের ছোট ভাই হোয়াইট আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার এবং চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তাকে খুলনা ডিবি গোপালগঞ্জ থেকে কিছুদিন পূর্বে গ্রেফতার করেছে। কমিটের বড় ভাই সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট আওয়ামী লীগের ও যুবলীগের স্বৈরাচারী হাসিনার মদদে ১০নং ওয়ার্ড চাঁদাবাজী, ভূমি দখল, সাধারন লোকদের জুলুম নির্যাতন করেছে। খোঁজ নিয়ে জানা যায়, কাজী হাসনাত হোসেন কমিট এবং বাবলু ভুক্তভোগীর স্বামীর কাছে চেক দেখিয়ে টাকা দাবী করে। দাবী করা টাকা দিতে না চাইলে নানান ধরনের হুমকি দেয় কমিট। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী গত ১৩ ফেব্রুয়ারী খালিশপুর থানায় অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে কমিটের সাথে যোগাযোগ করা হলে তিনি মটর সাইকেলের ওপর আছে সেই অজুহাতে মোবাইলের নাম্বার কেটে দেন। খালিশপুর থানা এসআই কামাল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে কমিটকে এলাকায় পাওয়া যাচ্ছে না। যার জন্য তদন্ত এগুতে সমস্যা হচ্ছে বলে তিনি জানান।



