খুলনায় ভোক্তা অধিকারের অভিযান অব্যহত

# অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা #
# জনস্বার্থে অভিযান অব্যহত রয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা #
স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোক্তা অধিকারের ৭টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আড়ংঘাটা থানার এলাকার তেলিগাতী বাইবাস এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরী ও বটিয়াঘাটা থানার নিরালা, দিঘীর পাড়, সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র গাংনী উপজেলার গাড়াডোব ও গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার মীরপাড়া মোড় ও মোল্লা পাড়া বাজারে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা’র নেতৃত্বে সদর উপজেলার মগরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



