স্থানীয় সংবাদ

দৌলতপুর বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন। একই সাথে নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন এডহক কমিটির আহ্বায়ক শেখ ইমাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. লিয়াকত হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এডহক কমিটির সদস্যবৃন্দ, বাজারের স¤œানিত ব্যবসায়ীবৃন্দ। শপথ অনুষ্ঠানে অংশ নেন, নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ শেখ, আসলাম শেখ, সহ-সভাপতি মো. আশিকুর রহমান ও মো. হীরা বাবু, সাধারন সম্পাদক নান্নু মোড়ল, সহ-সাঃ সম্পাদক মো. পলাশ শেখ ও এম এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান, প্রচার সম্পাদক ইকবাল হোসেন তালুকদার (ডলার), দপ্তর সম্পাদক মো. আকমল গাজী, ক্রীড়া সম্পাদক মো. আকাশ হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- মো. ওবায়দুর রহমান, মোহাম্মাদ ইমরান বাবু, মো. হিরু শেখ, মকবুল সর্দার, মো. আলম শেখ মাসুম, মো. জয়নাল আবেদীন ও মো. মিরাজ শেখ। শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর শেষে নেতৃবৃন্দ বাজারের নব-নির্বাচিত নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করে বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের পক্ষে কাজ করা অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button