স্থানীয় সংবাদ
দুর্বার সংঘের পক্ষ থেকে নগর বিএনপির সভাপতি মনাকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘের পক্ষ থেকে খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি এড. শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার সকালে সভাপতির বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হৃদয় হাশেম আসমত, সহ-সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ক্রীড়া সম্পাদক শেখ মিঠু, গোলাম কিবরিয়া আশা প্রমুখ।



