স্থানীয় সংবাদ
সাচিবুনিয়া ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায়ঢ রাজিব টিকাদার নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার পরিমল টিকাদারের ছেলে। খুলনা রেলওয়ে থানার এসআই এমদাদুল হক বলেন, বেলা সাড়ে ১১ টার বেতনা কমিউটর ট্রেনটি বেনাপোল থেকে মোংলার দিকে যাচ্ছিল। এ সময়ে সাচিবুনিয়া বাজার থেকে নিহত রাজিব পায়ে হেটে রাস্তা পার হচ্ছিল। তিনি ট্রেনের ধাক্কায় রাস্তর ওপর পড়ে যান। ঘটনাটি দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



