স্থানীয় সংবাদ

গহীন বনে ফাঁদ পেতে চলছিল হরিণ ধরার প্রস্তুতি : আটক ৫ শিকারি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনের গহীনে চলছিল হরিণ ধরার প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালায় বনরক্ষীরা। শেষমেশ পাঁচ শিকারি ধরা পড়ে বনরক্ষীদের হাতে।
বনবিভাগ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খাল থেকে একটি ইঞ্জনচালিত নৌকাসহ (ট্রলার) আটক করা হয় শিকারিদের। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরী বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।
রেঞ্জের বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আটক শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র, সুমন্ত ও মন্টু। এদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার সকালে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button