দৌলতপুর হটিকালচার সেন্টারে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টার ফ্রেন্ডর শিফট এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রোগ্রামের আওতায় একদিন ব্যাপী উদ্যানতাত্ত্বিক প্রযুক্তি বিষয়ক কৃষক কৃষাণী প্রশিক্ষণ দৌলতপুর হটিকালচার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা দৌলতপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাস।প্রধান অতিথী ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। মূল প্রবন্ধ পাঠ করেন পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন। সঞ্চালনায় ছিলেন হটিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আখতার হোসেন। এ সময় বক্তারা ফসলের পোকামাকড়, রোগ বালাই ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। কিভাবে সার প্রয়োগ করলে কি উপকার পাওয়া যাবে ও ফসলে ফলন বেশি পাওয়া যাবে। সে বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা ও পরামর্শ দেন। বস্তায় আদা চাষ, ধানের মধ্যে রিলে পদ্ধতিতে সরিষার চাষ ইত্যাদি বিষয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে কি কি ফসল উৎপাদন করা যায় তা নিয়েও আলোচনা করা হয়।এ সময় প্রশিক্ষনের প্রান কৃষক-কৃষাণীসহ দৌলতপুর হরর্টিকালচার সেন্টারের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



