স্থানীয় সংবাদ

খুলনায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি

# পবিত্র মাহে রমজানকে সামনে রেখে #
# ৩১ টি ওয়ার্ডে ছোলা, খেজুর, তেলসহ ৫ টি পণ্য পেয়ে খুশি সাধারন মানুষ
# উপকারভোগীদের চাহিদার তুলনায় বরাদ্দ কম, বরাদ্দ বাড়ানো দাবি #

মোঃ আশিকুর রহমান : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীর ৩১ টি ওয়ার্ডসহ জনবহুল এলাকায় ১৪ টি সর্বমোট ৪৫ টি নির্ধারিত পয়েন্টে ট্রাকসেলের মাধ্যমে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল হতে শেষ না হওয়া পর্যন্ত সাধারন মানুষের মাঝে নিত্য পণ্য বিক্রয় করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে টিসিবি খুলনা মহানগরীর ৩১ টি ওয়ার্ডসহ জনবহুল এলাকায় ১৪ টি সর্বমোট ৪৫ টি নির্ধারিত পয়েন্টে ট্রাকসেলের ৫টি পণ্য বিক্রয় করা হয়। প্রতিটি ট্রাকসেল হতে ২০০ জন উপকার ভোগীদের মাঝে ২০০ কেজি চিনি, ৪০০ কেজি ছোলা, ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি মুশরী ডাল ও ১০০ কেজি খেজুর বিক্রয় করা হয়। এক জন উপকারভোগী ৫৮৭.৫০ টাকা দরের প্যাকেজে ২ কেজি ছোলা, ১/২ খেজুর, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুশরী ডাল ও ১ কেজি চিনি কিনতে পরেছেন। মাহে রমজানকে সামনে রেখে খোলা বাজার থেকে সল্পমূল্য এসব পণ্য কিনতে পেরে সাধারন আয়ের মানুষ চরম উপকৃত ও খুশি। তবে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় অনেকেই পণ্য কিনতে অনেকেই ফিরে গেছেন। পণ্য কিনতে না পেরে ফিরে যাওয়া উপকারভোগীরা সংশ্লিষ্টদের নিকট বরাদ্দ বাড়ানো জোরালো দাবি জানিয়েছেন।
ঘুরে দেখা গেছে, খোলা বাজারে নিত্যপণ্য বিশেষ করে তেল, চিনি, সয়াবিন তেল, ছোলা, ডালসহ অন্যান্য সামগ্রীম দাম টিসিবি কর্তৃক প্রদেয় তুলনায় বাড়তি হওয়ার দরুন সাশ্রয়ী মূল্য টিসিবি’র মাধ্যমে পবিত্র মাহে রমজানের আগে সল্প মূল্য ৫ টি পণ্য কিনতে পেরে সর্বস্তরের সাধারন মানুষের ছিল উপচে পড়া ভীড়। পণ্য কিনতে আসা ক্রেতা জলি জানান, বর্তমানে খোলা বাজারে খুচরা প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকা করে, ছোলা প্রতি কেজি ১০৪-১০৫ টাকা, চিনি ১২৫ টাকা কেজি, মুশরী ডাল প্রতি কেজি ১১০ টাকা। তার বিপরীতে টিসিবি ২ কেজি ছোলা ১২০ টাকা, ১/২ খেজুর ৭৭.৫০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মুশরী ডাল ১২০ টাকা ও ১ কেজি চিনি ৭০ টাকা দরে বিক্রি করেছে, যা বাজার থেকে বহুগুণে কম। আসন্ন রমজানকে সামনে রেখে সল্প মূল্য ওইসব পণ্য কিনতে পেরে আমরা সাধারন মানুষ খুবই উপকৃত হয়েছি। এমন উদ্যোগ যেন চলমান থাকে এমটাই প্রত্যাশা করি।
প্রতিবন্ধি হাফিজুর রহমান জানান, আমি একজন পঙ্গু মানুষ। স্ট্রেচারে করে চলতে হয়। স্ত্রী, সন্তানদের নিয়ে অভাব-অনাটনে দিন কাটায়। গতকাল দেয়ানা উত্তরপাড়া মাঠে টিসিবি মাল দিয়েছে। যার মধ্যে ছোলা, সয়াবিন তেল, ডাল, চিনি ও খেজুর ছিল। সামনে রোজা, এমন সময় এই মালামাল গুলো পেয়ে দারুন উপকৃত হয়েছি। আমাদের মতো হতদরিদ্্র মানুষের জন্য এমন উদ্যোগের জন্য সংশ্লিদের ধন্যবাদ জানাচ্ছি। দিনমুজুর রহিম জানান, টিসিবির গাড়ী এসেছি শুনে দৌড় গিয়ে লাইনে দাড়িয়ে মাল নিয়েছি। সামনে রোজা, গতকাল টিসিবির গাড়ী থেকে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর দিয়েছে। এসব মাল পেয়ে খুব উপকৃত হয়েছি। টিসিবি খুলনার আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীর ৩১ টি ওয়ার্ডসহ জনবহুল এলাকায় ১৪ টি সর্বমোট ৪৫ টি ট্রাকসেলের মাধ্যমে বুধবার (২৬ ফেব্রুয়ারী) ৫৮৭.৫০ টাকা দরের প্যাকেজে ২ কেজি ছোলা, ১/২ খেজুর, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুশরী ডাল ও ১ কেজি চিনি বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রাকসেল হতে ২০০ জন উপকার ভোগীদের মাঝে ২০০ কেজি চিনি, ৪০০ কেজি ছোলা, ৪০০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি খেজুর ও ৪০০ কেজি মুশরী ডাল বিক্রয় করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button