স্থানীয় সংবাদ

খুলনা কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

# সভাপতি- হাসান শেখ এবং সাধারণ সম্পাদক- মিলন সরদার পুর্ননির্বাচিত #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের ব্যপোক উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পণ্যাগার ইউনিয়ন কার্যালয়ে চলে এ ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্বাচনে সভাপতি পদে হাসান শেখ চেয়ার প্রতিক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন( প্রাপ্ত ভোট-৩৩) এবং সাধারণ সম্পাদক পদেও দোয়াত কলম প্রতিক নিয়ে মিলন সরদার ৩১ ভোট পেয়ে পুর্ননির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা(কলস-৩২ ভোট), সহ-সাধারন সম্পাদক পদে আবুল কালাম(ইলিশ ২৯ ভোট) , সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ মোঃ আলী হোসেন(শাপলা ফুল) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, প্রচার সম্পাদক পদে তালা প্রতিক নিয়ে মোঃ আরিফ গাজী(৪১ ভোট) এবং কোষাধক্ষ পদে আনারস প্রতিক নিয়ে শেখ ফজলুর রহমান ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, খুলনা শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিয়নের মোট ৫৮ জন ভোটারের মধ্যে ৫৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button