স্থানীয় সংবাদ

বিআরটিএ’র কার্যক্রমের উপর গণশুণানী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বিআরটিএ খুলনা সার্কেল বাদামতলা-শিরোমনি অফিসের উদ্যোগে সকল কার্যক্রমের উপর গণশুণানী ও পেশাজীবী ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ‘২৫) সকাল থেকে বিআরটিএ খুলনা সার্কেলের সম্মেলন কক্ষে এ গণশুনানী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিঃ উসমান সরওয়ার আলম এর সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিঃ জিয়াউর রহমান পিএএ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিআরটিএ আদালত-১৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা.অনিন্দ্য কুমার সাহা, খুলনা (শহর ও কেএমপি) যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ আলমামুন, মোটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার বাস ও ট্রাক মালিক এবং বাস ও ট্রাক শ্রমিক সমিতির মোঃ রবিউল ইসলাম, ওয়াহিদুর রহমান, মোল্লা মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণশুনানী ও প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএর আইনকে প্রতিষ্ঠা করা সহ গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর পাশাপাশি দূর্ঘটনা এড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button