দৌলতপুরে মান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর মুহসিন স্কুল মাঠে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে দৌলতপুর ক্রীড়া চক্রের আয়োজনে ২য় শেখ হাফিজুর রহমান মান্নু স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধক করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর, দৌলতপুর ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, মীর্জা রেজাউল ইসলাম তপন, যশোর বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার, ব্যবসায়ী শেখ ইকরামুল হক, মফিজুর রহমান হিরু, আলীম হোসেন ডলার, শেখ ইমন, রিপন খান, মুকুট, মামুন খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির শেখ আজিমুল হক ( আজিম), শেখ মো. নাজিম, এনজির আহম্মেদ সাদী, শুভ, তৌসিফ আহম্মেদ রাজীব, আলামিন লিটন, শেখ মুরাদ, নিলয়, আসিফ, আকাশসহ প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে খালিশপুর ইউনিটি ক্রিকেট একাডেমী বনাম দৌলতপুর ক্রিকেট জার্নি ইনষ্টিটিউট, গল্লামারি ক্রিকেট একাডেমি বনাম বয়রা তরুন সংঘ।



