স্থানীয় সংবাদ

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিং

# পবিত্র মাহে রমজান উপলক্ষে #

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বাজার মনিটরিং করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফুল ইসলাম। গতকাল শনিবার দিঘলিয়া উপজেলার পথের বাজার, সেনহাটি বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। এ সময় সকল ব্যবসায়ীদের প্রতি নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান। এবং ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, খাদ্য মজুদ, থেকে বিরত থাকতে ও নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। ফুটপাত দখল করে যাতে ব্যাবসা পরিচালনা না করা হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলেন।পবিত্র মাহে রমজানকে ঘিরে কোন প্রকার অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ে নয় ছয় করলে আইনানুগ ব্যবস্থা ও গ্রহন করা হবে। এসময় মাছ,মাংস, চাউল,ফল,মিষ্টি ও মুদি ব্যাবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন। বাজার মনিটরিং এ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আরো জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং চলমান থাকবে । উক্ত বাজার মনিটরিংয়ে সহায়তা করেন দিঘলিয়া উপজেলা যৌথবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিকে উপজেলার সাধারন মানুষ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button