স্থানীয় সংবাদ

যশোর মুড়লীর মুদি দোকানে চাঁদাবাজি করতে যেয়ে তিন চাঁদাবাজ আটক

যশোর ব্যুরো ঃ মুদির দোকানে চাঁদাবাজি করতে যেয়ে জনতার সহায়তায় তিন চাঁদাবাজকে ধরে পুলিশে দিয়েছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে যশোর শহরতলী মুরলী আমতলা মোড়ের দোকানদার আমিনুল ইসলামের দোকানে এই ঘটনা ঘটে।
শহরতলীর মুড়লি খাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মুদি দোকানদার আমিনুল ইসলামের মুদির দোকানে একই এলাকার রবিউলের ছেলে রাব্বি (২৩), ওমেদ আলীর ছেলে রাহি (২৪),সফেদ আলির ছেলে আলামিন( ২৭) ধারালো চাকু নিয়ে দোকানদার আমিনুলের কাছে চাঁদা দাবি করে। এ সময় আমিনুল চাঁদাবাজির বিষয়টি প্রতিবাদ করলে তার ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমিনুলের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে তিন চাঁদাবাজকে চাকরি সহ ধরে পুলিশে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button