যশোরে চোরাই মোটর সাইকেল কেনাবেচার সময় দুই যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ চোরাই মোটর সাইকেল কেনাবেচার সময় যশোর ঝিনেদা মহাসড়কের সাত মাইল বাজারস্থ যশোর টু ঝিনেদা গামী রাস্তা থেকে কোতয়ালি থানা পুলিশ দুই চোরকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে একটি নাম্বার বিহীন লাল রংয়ের ডিস কভার মোটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার তালশার(উত্তরপাড়া) এলাকার জাকির আলী মন্ডলের ছেলে তৌহিদ ওরফে জীবন ও একই উপজেলার ভালাইপুর গ্রামের মৃত ঠান্ডু শেখ এর ছেলে ওহেদুজ্জামান ওরফে অপু। এসময় তাদের সহযোগী কোতয়ালী থানা এলাকার রানা পালিয়ে গেছে।
কোতয়ালি থানার মেহেদী হাসান জানান,১৫ মার্চ শনিবার রাতে বিশেষ অভিযান,গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গভীর রাত ১২ টা বেজে ১০ মিনিটের সময় সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে অবস্থান কালে গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার সাতমাইল বাজারস্থ যশোর টু ঝিনেদা গামী পাকা রাস্তার কলেজ এর সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোটর সাইকেল বেচা কেনার পরিকল্পনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষনিক অফিসার ও ফোর্সসহ রাত ১২ বেজে ২০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌছালে পোশার পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লাল রংয়ের ডিস কভার মোটর সাইকেল ফেলে ৩জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার এক পর্যায় তৌহিদ ওরফে জীবন ও ওহেদুজ্জামান অপু গ্রেফতার হয়। এসময় তাদের সহযোগী রানা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদেরকে কোতয়ালি থানায় এনে হাজতে রেখে নিয়মিত মামলা দেন। রোববার ১৬ মার্চ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।



