স্থানীয় সংবাদ

দৌলতপুরে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক জয়নালের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের হামলা

# বিএনপি’কে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে সন্ত্রাসী মমিসহ অজ্ঞাত ৮/১০ জন #
# সন্ত্রাসী মমির নামে রয়েছে একাধীক মামলা, আসামী গ্রেফতারে অভিযান চলছে : ওসি দৌলতপুর #

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অর্ন্তগত ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. জয়নাল আবেদীনের উপর দৌলতপুর এলাকার একাধীক মামলার আসামী মমিসহ একজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনাটি সোমবার (১৭ মার্চ) ফজরের নামাজের পর বাড়ীতে ফেরার পথে ঘটে। ওই ঘটনার সময় আরো ৭/৮জন সংঘবদ্ধ সন্ত্রাসীরা দূরে দাঁড়িয়ে ছিল। একই সাথে ওই সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’কে নিয়ে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে বলে জানিয়েছেন ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি। তাদের হামলার আঘাতে ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণের বাঁচাতে দৌঁড়ানোর চেষ্টা করেন। ওই ঘটনা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী।
অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার শিকার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন জানান, তিনি প্রতিদিনের ন্যায় সাহরি শেষ করে ফজরের নামাজ আদায়ের উদ্দেশে পাবলা আফিল উদ্দিন স্কুলের মসজিদে যান। নামাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে দৌলতপুর এলাকার একাধীক মামলার আসামী, সন্ত্রাসী মমিসহ অজ্ঞাত একজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আমাকে গুরুতর জখম করে। ওই সময় তারা আমাকে রড ও রামদার পাশ দিয়ে শরীরের বিভিন্ন অংশে পিটাতে থাকে এবং একই সাথে আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। গুরুতর জখম অবস্থায় প্রাণ নিয়ে বাঁচতে আমি দৌড় দেওয়ার চেষ্টা করি। সন্ত্রাসী হামলার শিকার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির গুরুতর জখমের খবর শুনে সোমবার রাতে তার বাড়ীতে গিয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন , মহানগর বিএনপির নেতৃবৃন্দ, দৌলতপুর ও খালিশপুর থানা বিএনপি নেতৃবৃন্দ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ আনছার আলী জানান, আমার ওয়ার্ড সভাপতির উপর সন্ত্রাসীদের হামলার বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। এই ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তার উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ করতে নানামুখি কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল জানান, মমি দৌলতপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মাদককারবারী, ছিনতাইসহ নানামুখি অপরাধ মূলক কর্মকা-ে সে জড়িত। সন্ত্রাসী কর্মকা-ের কারণে বিগত দিনে তার বাবাসহ কয়েকজন আতœীয়স্বজন ক্রস ফায়ারে মারা গেছে। সম্প্রতি সে ৬নং ওয়ার্ড সভাপতির উপর হামলা চালিয়েছে। এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মেনে নেওয়ার মতো নয়। ইতোমধ্যে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া মঙ্গলবার দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিভোক্ষ মিছিল ও প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ করতে নানামুখি কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, ঘটনাটি শোনার পর আসামীদের গ্রেফতার করতে আমরা অভিযানে নেমেছি, অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button