বরিশাল সমিতি খালিশপুরের উদ্যোগে ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপি’র জাতীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই পারে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসন করতে। অনির্বাচিত দুর্বল সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে প্রতিক্রিয়াশীল চক্র নানাভাবে ফায়দা লোটার চেষ্টা করবে এবং দেশের আইন শৃঙ্খলার অবনতির মাধ্যমে মানুষের জান মালের নিরাপত্তা বিঘিœত হবে। সুতরাং যত দ্রুত সম্ভব দেশে একটি নির্বাচিত শক্তিশালী সরকার প্রয়োজন। তিনি গতকাল সোমবার নগরীর খালিশপুরস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খালিশপুর থানার উদ্যোগে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ্ব এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মাস্টার শফিকুল আলম, বিএনপি নেতা আলহাজ্ব তারিকুল ইসলাম জহির।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ মজিবর রহমান, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব মো: মাসুদ রানা, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব হুমায়ুন কবীর বালি, সার্বিক তত্ত্বাবধানকারী মো:মজিবর রহমান বাবুল এবং দোয়া পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম জিয়া, এম বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু , বিপ্লবুর রহমান কুদ্দুস, আবু দাউদ দীন মোহাম্মদ , কাজী শামীম, গোলাম মোস্তফা ভুট্টো,আবুল কালাম, যুবদল খুলনা মহানগরীর সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, সমিতির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক ফকির, রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, রোটারিয়ান মাহাবুব আলম, এডভোকেট নজরুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, এনামুল কবীর, আবুল কালাম কবীর, প্রকৌশলী শামীম, হুমায়ুন কবীর খান, সংগঠনের নেতা মো: নাসির খান, খাইরুল ইসলাম জুয়েল, মহিউদ্দিন বাবু প্রমূখ। অনুষ্ঠানে খালিশপুস্থ বিভিন্ন মিলের শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মী ও সমিতির বিপুলসংখ্যক সদস্য-সদস্য উপস্থিত ছিলেন।



