স্থানীয় সংবাদ

রূপসায় মাদ্রাসার সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার : রূপসার মাছুয়াডাংগা দারুল কুরআন শামছুল উলুম মাদ্রাসার ২০২৪ সালের তৃতীয় শ্রেনীর বোর্ড পরিক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা আসাদুজ্জামান, মাওলানা জামির হোসাইন, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সোলায়মান প্রমূখ। এবারের বোর্ড পরিক্ষায় মাদ্রাসা থেকে মোট ২৬ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে থেকে নাজিবা বিনতে ইমরান মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করে। এছাড়া ১৭ জন এ প্লাস পেয়েছে।

 

 

 

 

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

গতকাল সোমবার ১৬ রমজান (১৭ মার্চ) বিকাল ৪ টায় নগরীর স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ইফতার মাহফিল থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দেছ মাওলানা মাহফুজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সদর থানার সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির, জামায়াত ইসলাম বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, জেলা বিএনপি’র জনি, নিসচা খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মোঃ নাসির আহমে খেলাফত মজলিসের মাওলানা ওয়াহিদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ আক্কাস আলী, ইঞ্জিনিয়ার হায়দার আলী, ইসলামী যুব আন্দোলনের আব্দুর রশিদ মমিনুল ইসলাম নাসিব ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান মুন্না, মোঃ বদরুজ্জামান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জাবের, মোঃ মফিজুল ইসলাম লাবু, মোঃ রিপন হোসেন, মোঃ আনোয়ার হোসেন, যুব নেতা মাওলানা হাবিবুল্লাহ, মোঃ মাহমুদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ কামাল হোসেন, মোহাম্মদ আল-আমিন ইসলামী ছাত্র আন্দোলনের সদর থানা সভাপতি মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ তৌফিকুল ইসলাম রাজ, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ ফাহিমুর রহমান, মোঃ নুরুল করিম প্রমূখ নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button