খেলাধুলা

ডিপিএলে তাসকিনের অনাকাক্সিক্ষত রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে অনাকাক্সিক্ষত এক রেকর্ডে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাসকিন। এই ডানহাতি পেসার পূর্ণ ১০ ওভার বোলিং করে রান বিলিয়েছেন ১০৭ যা বাংলাদেশিদোর মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ। বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোহামেডানের তাসকিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। গতকাল প্রথম স্পেলে বোলিংয়ের সময় কোন উইকেট পাননি তাসকিন আহমেদ। এসময় তিন ওভারে ৩৩ রান দেন তিনি। এরপর তিন ওভারের আরেকটি স্পেলে ২১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই পেসার। এরপর দুই ওভারের আরেকটি স্পেলে ৮ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তাসকিন। তবে শেষ দুই ওভারে ৪৫ রান দিয়ে এক উইকেট শিকার করেন এই পেসার। এত দিন লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। ১৪ বছর পর ২০২৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা নেদারল্যান্ডসের বাস ডি লিডের। ২০২৩ বিশ^কাপে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট নিতে ১১৫ রান খরচ করেন তিনি। খরুচে বোলিংয়ের তালিকায় তাসকিনের আজকের ঘটনাটি আছে ১১তম স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button