স্থানীয় সংবাদ

তিন ফসলীয় কৃষি জমিতে বালু ভরাটের প্রতিবাদে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ঃ তিন ফসলীয় কৃষি জমিতে বালু ভরাট করার প্রতিবাদে প্রতিবাদ সভা মঙ্গলবার দুপুরে দাকোপ বানিশান্তার আমতলা এলাকায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত শরীফ। অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এড. কুদরত ই খুদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, এএলআরডি’র রফিক আহমেদ সিরাজী, লবণ জল প্রতিরোধ কমিটির আহবায়ক গৌরঙ্গ প্রসাদ রায়, বাণীশান্তা ইউনিয়ন এিনপির সাঃ সম্পাদক আঃ হালিম হাওলাদার, ইউপি সদস্য পাপিয়া মন্ডল, বাধাবনের তারিমা খাতুন, নিজেরা করির বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, সিপিবির নেতা এসএ রশিদ, নাগরিক নেতা মতিয়ার রহমান, টিআইবির এসিজি সদস্য খলিলুর রহমান সুমন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসরাফিল বয়াতি, হিরনময় রায়,সত্যজিৎ, বিশ্বজিত মন্ডল, সুদেব, রতনা গাইন, মলিনা গাইন, বিজন বিহারী, হেনা মন্ডল, কৃষ্ণ মন্ডল প্রমূখ। খুলনা থেকে আগত নাগরিক নেতারা তিন ফসলীয় কৃষি জমি পরিদর্শন করেন। পরে আমতলা বানীশান্তা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার কৃষকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। বক্তারা বলেন, তারা প্রয়োজনে জান দিবেন তবুও জমিতে বালু ভরাট করতে দিবেন না, কারণ বালু ভরাট করলে বাণীশান্তা ইউনিয়নের ঐতিহ্যবাহী তরমুজ ও ধান চাষীরা বেকর হয়ে পড়বে। ১, ২ ও ৩ নং পোল্ডারের অধিনে এসব কৃষি জমি রয়েছে। রয়েছে গোচারণ ভূমি। গোচারণ ভূমি না থাকলে কৃষকরা তাদের গৃহপালিত পশু কোথায় লালন পালন করবে। অবিলম্বে কৃষিজমি ভরাটের কার্যক্রম বাতিলের জোর দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button