স্থানীয় সংবাদ

নওয়াপাড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনী সরদার, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, অভয়নগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান জনি, যশোর চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজাসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button