দৌলতপুরে জাসাস’র আজান ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর কেসিসি দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড কার্যালয়ের মতিউর রহমান অডিটরিয়ামে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ( জাসাস) দৌলতপুর থানা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের উপলক্ষে আজান ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জাসাস দৌলতপুর থানা সভাপতি আলহাজ্ব এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও জাসাস থানা নেতা অধ্যক্ষ মো.শাহিন ও মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুরশিদ কামাল। প্রধান বক্তা ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাসাস খুলনা মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, কে এম এ জলিল। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, জেলা বিএনপির নেতা সুলতান মাহমুদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, সা: সম্পাদক খন্দকার ইকবাল কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা আরব আলী সরদার, মিজানুর রহমান, শামীম আজাদ খান মিলু, শেখ মো. নাজিম, শাহিন আজাদ খান মিঠু, মো. সেলিম আহসান, কামাল খান, মইনুল ইসলাম কিরণ, আজিজুর রহমান মিলন, দৌলতপুর থানা মহিলা দল সভাপতি সালমা বেগম, মহানগর জাসাস নেতা আমিনুল ইসলাম রাজু, সাঈদ দিদার, ফারুক হোসেন আশা, শেখ মনির হোসেন, শরিফুল ইসলাম টুটুল, কাজী মুকুল, হাসানুল বান্না, তরিকুল ইসলাম, যুবদল নেতা সোহেল মোল্লা, এম এম জসিম, স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন সরদার রতন, মহানগর তাঁতীদল নেতা মোঃ জাকির হোসেন, ছাত্রদল নেতা আলামিন লিটন, ইয়াসিন গাজী, সাজ্জাদ হোসেন রিপ্পি, রবিউল ইসলাম,খালিদ বিন ওয়ালিদ শোভন, মিজানুর রহমান মৃদুল, মেহেদী হাসান, হাসিবুর রহমান শোভন,ফরহাদ হোসেন, সাজিদ হোসেন, ইসমাইল, আশিকুজ্জামান, মেহরাব, জাসাস নেতা কাবিদুর রহমান, সালাম মোল্লা, নান্নু গাজী, মনোয়ার হোসেন, নাসরিন আক্তার আনিকা, শহিদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।



