সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ঃ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল রুপসা ট্রাফিক মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এ এইচ এম শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা। অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হাদিউজ্জামান, সহ সভাপতি মির কাওসার মিজু, সহ সভাপতি অ্যাডভোকেট আফরোজা,বাংলাদেশ ব্লাড জোনের সভাপতি আলমগীর হোসেন, খুলনা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম আর জয়, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নীলাদ্রি কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিমন মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন,সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহান মোল্লা,ফুলতলা উপজেলার সাংগঠনিক সম্পাদক মোয়াত তারেখ, ৩০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিঠু হোসেন প্রমুখ।



