আমরা বৃহত্তর খুলনাবাসী’র পক্ষ থেকে এতিমদের ঈদের পোশাক ও ইফতার সামগ্রী আমরা বৃহত্তর খুলনাবাসী’র পক্ষ থেকে এতিমদের ঈদের পোশাক ও ইফতার সামগ্রী

খবর বিজ্ঞপ্তি : আমরা বৃহত্তর খুলনাবাসী’র পক্ষ থেকে আজ দুপুরে খুলনা বড়বাজারস্থ হ্যানিম্যান মার্কেটের ২ তলায় এতিমদের মাঝে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরনকালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রোটাঃ সৈয়দ আবু সইদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক বিশিষ্ট সাংবাদিক গাজী আলাউদ্দিন আহমদ । মাহে রমজান এর তাৎপর্য এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম । আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারন সম্পাদক রোটাঃ সরদার আবু তাহের এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, শাহাজাহান জমাদ্দার,মোঃ মনির হোসেন, ইঞ্জিঃ নাজমুল হুদা, মীর কাউসার মিজু,মোঃ ফিরোজ আহমেদ, নাজমুল হক মুকুল,মনোয়ার হোসেন লাভলু, জি এম ফারুক কচি, এ্যাডঃ জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, আরিব আল আহমেদ,ফারুক খান প্রমুখ ।



