স্থানীয় সংবাদ

বিএসটিআই’র মান নিয়ন্ত্রন খুলনা ও সাতক্ষীরায় ২টি অভিযান

# জরিমানা ১২ হাজার #

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও ঈদ সামনে রেখে সঠিক মূল্যে মানসম্পূর্ণ পন্য সামগ্রী সাধারন ভোক্তাদের নিকট পৌছে দিতে খুলনা বিভাগীয় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান এবং সাতক্ষীরার তালা উপজেলার সমন্বয়ে বুধবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত খুলনায় ও দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত সাতক্ষিরায় মোবাইল কোর্ট ২টি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সাতক্ষীরা জেলার তালার পাটকেলঘাটায় মুকুন্দ ফ্লাওয়ার মিলস কে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ভার্মিসিলি উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য দেয়ায় উক্ত প্রতিষ্ঠান -কে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করেন।খুলনা-বিএসটিআই’র উপ-পরিচালক ও অফিস প্রধান ইঞ্জিঃ রহিমা তালুকদার এর নেতৃত্বে সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক (সিএম) ইঞ্জিঃ খালিদ রেজা চৌধুরী, সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) মোঃ কামরুজ্জামান। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button