আড়ংঘাটা ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপি’র মূল লক্ষ্য। বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা এদেশের জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগনের কাছে তাদের সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, এ লক্ষেই আমার প্রাণের দল বিএনপির কাজ করছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে সরদার ডাঙ্গা ঈদগা ময়দানে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর আড়ংঘাটা ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুবুর রহমান মিতুল এসব কথা বলেছেন। আড়ংঘাটা ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ রেজওয়ান শেখের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মো. রাসেলুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আকসির হোসেন সাজু, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. মহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন রাজাউর রহমান প্রিন্স, বাবু শেখ, লেলিন শেখ, সেলিম মল্লিক, সাইফুল আলম রুবেল, শাহরিয়ার হাসান রানা,আব্দুল হান্নান মোড়ল, মানিক সরদার, হাবিবুর রহমান, নারায়ণ মিশ্র, তারেক শেখ, বাচ্চু শেখ, লাভলু মোল্লা, সাইফুল শেখ, জিয়া শেখ, মশিউর রহমান, আজি শেখ, তুষার শেখ, বাপ্পি হাওলাদার, অন্তর শেখ, মামুন শেখ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



