স্থানীয় সংবাদ

যশোরে ছয় দিনের ব্যবধানে কিশোরী ধর্ষিতা : মামলা

যশোর ব্যুরো ঃ ৬ দিনের ব্যবধানে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার সংলগ্ন নিমাই কুন্ডুর চিড়ার মিলের ভিতরে কিশোরী ধর্ষন ও শহরের খড়কী সার্কিট হাউজ পাড়াস্থ বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া ঘরে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দু’টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তর পাড়ার মৃত পিয়ার আলীর ছেলে আব্দুর রহমান ওরফে রহমান ও শহরের খড়কী সার্কিট হাউজপাড়ার বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া টুটুলের ছেলে আরমান। পুলিশ আরমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
একটি মামলায় বাদি উল্লেখ করেন,তিনি ও তার মেয়ে চুড়ামনকাটি বাজার সংলগ্ন জনৈক নিমাই কুন্ডুর চিড়ার মিলের ভিতরে থেকে ভিক্ষাবৃত্তি করে। উক্ত চাতালে তাদের নাতী ও নাতনী (১৩) থাকতো ও চাতালে কাজ করতো। বাদি ও তার মেয়ে ভিক্ষার জন্য চাতাল থেকে বের হওয়ার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান ওরফে রহমান (৪৫) ঘরে আসা যাওয়া করতো। গত ১৪ মার্চ রাত অনুমান ৮ টার সময় বাদি ও তার মেয়ে বাড়িতে না থাকার সুযোগে আব্দুর রহমান উক্ত ঘর থেকে দ্রুত চলে যেতে থাকলে মিল মালিকের ছেলে রিপন কুন্ডু তাকে দেখে ফেলে। পরপরই মিলের ভাড়াটিয়া সলেমান উক্ত রহমানকে বাদির ঘর থেকে যেতে দেখে। বাদির ঘরে এসে তার নাতনীর নিকট উক্ত ব্যক্তি বাদির ঘরে আসার কারন জানতে চাইলে তখন নাতনী সলেমানের কাছে জানায় বিগত ১ মাস যাবত তাদের ঘরে আসে। রহমান বাদির নাতনীকে টাচ মোবাইল ফোন দেওয়ার কথা বলে ২/৩বার ধর্ষন করেছে বলে জানায়। সর্বশেষ গত ১৪ মার্চ উক্ত মিলের মধ্যে থেকে সলেমান ও রিপন কুন্ডু উক্ত মিলের ভিতর থেকে উক্ত রহমানকে বের হয়ে আসতে দেখে। ওই দিন দিবাগত সন্ধ্যা ৭টার পরপরই রহমান বাদির নাতনীকে চিড়ার মিলে ডেকে নিয়ে যায়। রহমান বাদির নাতীকে খাবার কিনে আনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। এই সুযোগে নাতনীকে টাচ মোবাইল কিনে দেওয়ার প্রলোভন দিয়ে তাকে ধর্ষন করে। লোকজন আসার শব্দ শুনে আসামী দ্রুত মিল থেকে বেরিয়ে যায়। বাদি ও তার মেয়ে রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার সময় চাতালে ফিরে ঘটনা জানতে পেরে নাতনীর কাছে জিজ্ঞাসাবাদ করলে সে সব খুলে বলে। পরে স্থানীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় উক্ত আসামীর বিরুদ্ধে ধর্ষন মামলা করে। অপরদিকে, শহরের খড়কী সার্কিট হাউজ পাড়ারস্থ বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রিক্সা চালকের সাড়ে ৪ বছরের শিশুকে ঘরে কেউ না থাকার সুযোগে পা বেঁধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার সময় শিশুটির পিতা দেখে ফেলে। সাথে সাথে আরমানকে ধরে ফেলে। পরে ধস্তাধস্তির এক পর্যায় আরমান বাদির হাত থেকে ছুটে স্থান ত্যাগ করে।উক্ত ঘটনার বিষয় আরমানের পিতাকে অবগত করলে সেও বাদিকে বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছে। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ লম্পট আরমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button