দারিদ্র বিমোচনের লক্ষে পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে ছাগল বিতরন

স্টাফ রিপোর্টার ঃ পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষে জাকাত ফান্ড থেকে ছাগল বিতরন কর্মসূচি গতকাল বেলা ২ টায় শিরোমনি পশ্চিমপাড়া , পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম।আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাউথ বেঙ্গল মৎস্য হ্যাচারির পরিচালক শেখ শাহাবুদ্দিন, শেখ আব্দুল হালিম, পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির উপদেষ্টা হাফেজ আব্দুস সাত্তার, নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম নোমান , ইয়াং সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, রিয়াদ, জাকারিয়া, রাকিব, মাহমুদ, মুন্না, রাজ, হাসিব, রাজন, জোবায়ের, সানি,আলিফ, সিয়াম প্রমুখ।


