স্থানীয় সংবাদ

ঈদের পুর্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও আন্দোলনরত শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৭দফা দাবিতে শিরোমনিতে মশাল মিছিল

# ২৭ মার্চ রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি ঘোষনা #

স্টাফ রিপোর্টার ঃ আটরা, মিরেরডাঙ্গা শিল্প এলাকার মহসেন,সোনালী,এ্যজাক্স, আফিল, ,হুগলী কোঃ সহ বন্ধ মিল চালু, ও আংশিক চালুকৃত জুট স্পিনার্স মিলের বকেয়া পাওনা এককালীন পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিকপক্ষের দায়েরকৃত সকল মিথ্যা মামলা পত্যাহার, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক শ্রমিকদের দাবি পূরণ ১০,০০০টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি গতকাল সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মশাল মিছিল বের করে শ্রমিকরা । মশাল মিছিল পুর্বক সমাবেশ সংগঠনের সভাপতি গোলাম রসুল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। এসময় উপস্থিত বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবর, ক্বারী আসহাবউদ্দীন, আঃ ওহাব, কাজী মুস্তাফিজুর রহমান, আলাউদ্দীন, জাহাঙ্গির, কেসমত প্রমুখ। বক্তারা বলেন ২০০৬ এর শ্রম আইনে ৩০ কর্ম দিবসের মধ্যে ছাটাইকৃত শ্রমিকের পাওনা পরিষদের নিয়ম থাকলেও বছরের পর বছর গেলেও শ্রমিকের গ্রাজুইটি ও পিএফ এর পাওনা পরিশোধ করা হচ্ছে না। হাজার হাজার পরিবার অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মানবতার জীবনযাপন করছে । শত শত শ্রমিক তাদের পাওনা টাকা না পেয়ে দুশ্চিন্তা ও হতাশায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আগামি ২৪ মার্চের মধ্যে পাওনা পরিশোধ না করলে ২৭ মার্চ খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে সকাল ১০টা হইতে বেলা ২ টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button