স্থানীয় সংবাদ

ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে শিরোমনিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গনহত্যার বিরুদ্ধে এবং ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গতকাল বিকাল ৫ টায় শিরোমনিতে সর্বস্তরের বিপ্লবী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিরোমনি শহীদ মিনার থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়ক এর গুরুত্বপুর্ন সড়ক ঘুরে পুনরায় শিরোমনি শহীদ মিনারে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতাসৈয়দ হাসান টিটো,শিরোমনি ইয়াং সোসাইটির আহবায়ক মুরসালিন হোসেন,খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ,ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী সাইফ জাওয়াদ,খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরমান আহমেদ, সঞ্চালনা করেন আজম খান কমার্স কলেজের শিক্ষার্থী নাজমুস সাদাত মাহদী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button