খুলনায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার সুবিধা প্রকল্পে সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর মহেশ^রপাশায় বিশ্ব ব্যাংকের আধুনিক খাদ্য সংরক্ষণাগার সুবিধা প্রকল্পে পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি রিফ্রেসার প্রশিক্ষণ শনিবার সকালে মহেশ্বরপাশা সাইলো প্রকল্প প্রাঙ্গণে প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সামাজিক পরিবেশ,নারীর নিরাপত্তা,সার্বিক পরিবেশ পরিস্থিতির উপরে প্রকল্পের পুরুষ ও নারী শ্রমিক,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধের উপরে আলোচনা করেন বিশ্ব ব্যাংকের পরিবেশ,স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় প্রশিক্ষণে আলোচনায় অংশ নিয়ে আলোচনা করেন খুলনার আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহমুদুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার সঞ্জয় মন্ডল, হিসাব রক্ষক আমিনুল ইসলাম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এইচএম ইমরানসহ প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রকল্পের নারী পুরুষসহ সকল শ্রমিক,কর্মকর্তা-কর্মচারীগণ। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক সামাজিক পরিবেশের উপরে প্রভাব পরে এমন সব কর্ম থেকে সকলকে বিরত থাকতে দিকনির্দেশনা প্রদান করেন। সবাই যেন ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে।স্বাস্থ্য সচেতন থেকে ও নিরাপদ ভাবে কাজ করার আহবান জানান। কর্ম ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন সেটির উপরে তাদের অধিকার ও বাস্তবায়ন কিভাবে করা যায়। সামাজিক বন্ধনে নারী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা বিষয়ে তুলে ধরেন। বিভিন্ন বিষয়ে সচেতনতামূল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


