স্থানীয় সংবাদ

খুলনা মেজর কেরিয়ার সমিতি (খাদ্য) ও খুলনা আঞ্চলিক নৌ পরিবহন ঠিকাদার সমিতি (খাদ্য) ইফতার ও দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা মেজর কেরিয়ার সমিতি (খাদ্য) ও খুলনা আঞ্চলিক নৌ পরিবহন ঠিকাদার সমিতি (খাদ্য), এর ইফতার ও দোয়া মাহফিল শনিবার খুলনাস্থ হোটেল ওয়েস্টার্ন ইন এ আনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা মেজর কেরিয়ার সমিতি (খাদ্য) এর সাধারন সম্পাদক জনাব এস, এম, আকবর হোসেন এর সভাপতিত্বে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয় এবং সমিতির মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা মেজর কেরিয়ার সমিতি (খাদ্য) এর সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান খান পল্টু এবং আঞ্চলিক নৌ-পরিবহন ঠিকাদার সমিতি (খাদ্য) এর সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা মেজর কেরিয়ার সমিতি (খাদ্য) এর সহসভাপতি জনাব কাজী গোলাম ফারুক, খুলনা আঞ্চলিক নৌ- পরিবহন ঠিকাদার সমিতি (খাদ্য) এর সাধারন সম্পাদক জনাব মোঃ আব্দুল গফ্ফার, সহ-সাঃসম্পাদক জনাব মোঃ ফারুক আহাম্মেদ খান, সমিতিদ্বয়ের কোষাধ্যক্ষ জনাব মোঃ মফিজুর রহমান ও জনাব মোঃ ওসমান গনি এবং কার্যকরী পরিষদ সদস্য জনাব মোঃ আইয়ুব আলী খানসহ সমিতির সদস্যবৃন্দ ও আমান্ত্রীত অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button