স্থানীয় সংবাদ

আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(২২মার্চ) সকাল ১১টায় খুলনা জোড়াগেটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আজগর হোসেন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ লিয়াকত হোসেন। এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ আনোয়ারুল হক স্বাধীন, মোঃ ফয়েজ, রোটারিয়ান মোঃ সাইফুর রহমান সুজন, রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, রোটারিয়ান অ্যাড. শাম্মী আক্তার, লাকি আজমীর, খান মোঃ রহিম বাদশা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
অতিথিরা আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button