স্থানীয় সংবাদ

সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছলকমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগানে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধার অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের জনৈক মরিয়ম বেগমের এক ছাগল খোঁজ করে না পেয়ে বিকেলে প্রতিবেশী মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার বকরি ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে আমাকে জানালে সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় লোকজনের টের পেয়ে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে তারা অজগরটিকে উদ্ধার করেন। ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৫৫ কেজি। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, সোনাতলা গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শুক্রবার সন্ধ্যায় শরণখোলা ষ্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে বনে অবমুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button