স্থানীয় সংবাদ

খুনি হাসিনার বিচার ও আ’লীগ নিষিদ্ধ দাবিতে নগরীতে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসী সংগঠন আ’লীগ নিষিদ্ধ ও খুনী শেখ হাসিনা এবং তার দোষরদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার রাত ৮টায় নগরীর শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষার্থী এ মিছিলে অংশ নেন। মিছিলে শ্লোগান ছিল- আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমাদের সংগ্রাম চলবে চলবে, খুনি হাসিনার ফাসি চাই, দিতে হবে দিয়ে দাও। অংশ নেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আহমেদ হামীম রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর আহবায়ক আল শাহরিয়ার, মহানগর কমিটির মুখপাত্র আয়মান আহাদ, খুলনা জেলার সদস্য সচীব সাজিদুল ইসলাম বাপ্পী, নাঈম ইসলাম, বনি, সাঈফ, নেওয়াজ, রাফসান জানি, রুমি রহমান প্রমূখ। বক্তারা বলেন, আওয়ামী লীগ পালিয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর কোথাও ইতিহাস নেই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, তাদের আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে ৫ আগস্ট। সেদিনই চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, আদর্শ এদেশে রাজনীতির অধিকার হারিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button