দেয়ানায় ‘মাদক’ বন্ধে ন্যাশনাল ক্লাব কঠোর অবস্থানে

# মাদক কারবারীদের কঠোর হুশিয়ারী দিয়ে গোটা এলাকায় মাইকিং #
# ওই এলাকায় মাদক নিয়ন্ত্রনে সার্বক্ষনিক তদারকিসহ সহয়তা করবো : ওসি দৌলতপুর #
এম.এ রহমান ঃ খুলনা নগরীর দৌলতপুরস্থ ঐতিহ্যবাহী দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাব মাদক মুক্ত সমাজ গঠন, তরুন সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাসহ গোটা দেয়ানাসহ উত্তরপাড়া এলাকায় মাদক কারবারী, মাদক ব্যবসায়ী ও বিক্রেতা, মাদক সেবনকারীদের নিয়ন্ত্রনে দৌলতপুর থানা প্রশাসনের সহয়তায় এবার কঠোর অবস্থান নিয়েছে। ওই ধারাবাহিকতায় সোমবার (২৪ মার্চ) দেয়ানাসহ সমগ্র উত্তরপাড়া এলাকায় মাদক কারবারী, মাদক ব্যবসায়ী ও বিক্রেতা, মাদক সেবনকারীদের মাদক থেকে বিরত থাকতে সর্তক ও হুশিয়ারী করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়। রবিবার (২৩ মার্চ) দুপুরে সামাজিক সংগঠনটির নিজস্ব ভবনে ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে এমন সিধান্ত গ্রহন করেন সংশ্লিস্টরা। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের নেতৃবৃন্দ সরদার লিয়াকত হোসেন লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন, গাজী আসিফুল হক অনি, গাজী শরিফুল ইসলাম ওহিদ, শেখ আরমান হোসেন, মো. রহুল কুদ্দুস, আঃ কাদের, লাচ্চু গাজী, আবু বোখারী হিরু, মো. মঈনুল ইসলাম, মুত্তাকিন মোল্লা, মো. আব্দুর রহিম, অপু গাজী, মো. আজিজুল ইসলাম, বাবুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসিফুল হক (অনি) জানান, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পঙ্গু হয়ে যাচ্ছে। আমরা নতুন প্রজন্মকে প্রতিবন্ধী রুপে দেখতে চাই না, তাই মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। যারা মাদকের সাথে যুক্ত ও মাদক কারবারী করে তাদের সাথেই আমাদের কোনো সম্পর্ক নাই, আপোষ নাই। একটি শিক্ষিত জাতি গঠনে, সমাজ গঠনে, যুবকদের মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে আমরা সার্বক্ষনিক শক্ত অবস্থানে থাকবো।
এ ব্যাপারে দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসনে লাভলু জানান, ভাবতে কষ্ট হয় আমাদের কত অধপতন হয়েছে, আমরা তরুনদের হাতে মাদক তুলে দিচ্ছি। ধিক্কার জানাই সেই সব ঘৃনিত ব্যক্তিদের প্রতি যারা সমাজে মাদকের সয়লাব করে ফেলছে। মাদক আমাদের একটি সম্ভবনাময় যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এলাকা আমরা মাদকমুক্ত চাই যে কোনে মূল্য এলাকাকে মাদকমুক্ত করবো। মাদকের সাথে যারাই যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আমারা কঠোর অবস্থান গড়ে তুলবো। মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, মাদক ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান গ্রহন করুন, নতুবা এলাকাবাসী আপনাদের নিয়ে প্রশ্ন তুলবে?
এ ব্যাপারে দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের সভাপতি মো. মজ্ঞুর আহসান শিপলু জানান, বর্তমানে আমাদের এলাকায় মাদককারবারী ভয়াবহ আকার ধারন করেছে। মাদকের হাত হতে আমদের যুব সমাজকে রক্ষার জন্য ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করে মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিয়েছি। মাদক নিমূর্লের লক্ষ্য সোমবার (২৪ মার্চ) উত্তরপাড়া এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সর্তক ও হুশিয়ারী করেছি, এরপরও যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে প্রশাসনের মাধ্যমে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।
দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) মীর আতাহার আলী জানান, দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাব ওই এলাকার মাদক নিয়ন্ত্রনে যে উদ্যোগ গ্রহন করেছে, তা নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। মাদক বিরোধী অবস্থানে আমরা অত্যন্ত কঠোর। মাদক বিরোধী কার্যক্রমে যদি কোনো ব্যক্তি বা সংগঠন কাজ করে তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি পুর্ন সহযোগীতা করবো। মাদককারবারী বন্ধে সাধারন মানুষ বা সামাজিক সংগঠন গুলো এগিয়ে এলে পুলিশের জন্য কাজ করা আরো সহজ হয়ে যাবে। মাদক নিয়ন্ত্রনের এই উদ্যোগ বাস্তবায়নে দৌলতপুর থানা সার্বক্ষনিক পাশে থাকবে।


