খুলনায় বিএসটিআই’র মান নিয়ন্ত্রণে সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই’র উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় মহানগরীতে পবিত্র রমজান উপলক্ষ্যে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নি¤েœ বর্ণিত ৩ টি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পরিবেশ বজায় রেখে স্বাস্থ্য সম্মতভাবে সেমাই তৈরীর পরামর্শ দেওয়া হয় এবং এ বিষয়ে সতর্ক করা হয়। কারখানা গুলো হলো খালিশপুর হার্ডবোর্ড মিল গেট মেসার্স ভূঁইয়া ফুড ইন্ডাস্ট্রিজ,চিত্রালি বাজার বৈশাখী সেমাই মিল, বিআইডিসি রোড সোনালী ফ্লাওয়ার মিল। এছাড়া খালিশপুর হার্ডবোর্ড মিল গেট মেসার্স ফারুক ফ্লাওয়ার মিল,ও কাস্টম হাউস মোড় মেসার্স হক ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠান দুটি কে অনিয়ম করায় সতর্ক করা হয়। আলমনগর বাজার রিয়াজ স্টোর, ইউসুফ ফল ঘর, কোহিনূর ব্রাদাস প্রতিষ্ঠানসমূহের ওজন যন্ত্রের ভেরিফিকেশন করা হয়। উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম এর নেতৃত্বে ফিল্ড অফিসার( সিএম) মো: আব্দুল মান্নান , পরিদর্শক (মেট) হাফিজুর রহমান , পরীক্ষক (পদার্থ) সাজিদ হাসান দিপ্র অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে।


