স্থানীয় সংবাদ

নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, গ্রেপ্তার ১৬

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিতা-পুত্রকে কুপিয়ে হা-পা বিচ্ছিন্ন ঘটনায় ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-কালিয়ার কলাবাড়িয়া গ্রামের মুক্তি শেখ,এরশাদ শেখ,নূরমিয়া শেখ,আকিজ শেখ,রাইসুল শেখ,তারামিয়া শেখ,হাসান শেখ,মাহাবুব শেখ,রাসেল শেখ,রাশেদ শেখ,শাহিন মোল্যা,আজিজুল শেখ,আলমগীর শেখ,শিমুল মোল্যা,আজিম কাজী,রইল মোল্যা। মামলার প্রধান আসামী সোহেল রানা সহ ৩ জন পলাতক।

পুলিশ জানায়,২৩ মার্চ কালিয়া থেকে একটি মাইক্রোবাসে আসামীরা একযোগে ঢাকা যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এ খবর পেয়ে ঐ মাইক্রোবাসটি ফলো করতে থাকে। আসামীদের বহনকারী মাইক্রোবাসটি ফরিদপুলের ভাঙ্গা থানা এলাকায় পৌছালে কালিয়া থানা পুলিশ ভাঙ্গা থানার সহযোগিতা নিয়ে রাতে তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে,গত ৬ মার্চ সকালে কালিয়ার কলাবাড়িয়া থেকে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে ইজিবাইকে করে কালিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল শামীম শেখ। জয়পুর মোড়ে পৌছালে কলাবাড়িয়া এলাকার ইউপি মেম্বর সোহেল শেখ ৩টি মোটর সাইকেলে দলবল নিয়ে তাদের গতিরোধ করে। এসময় দূবৃত্তরা পিতা ও পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অবস্থা খারাপ হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। ছেলে শামীম শেখের হাত ও পায়ের রগ কেটে ফেলেছে সন্ত্রাসীরা,আর আবিদ শেখের ডান পা কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় আহত আবিদ শেখের অপর ছেলে সেলিম শেখ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ১০ মার্চ কালিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান,‘খবর পেয়ে ভাঙ্গা থানার সহযোগিতায় ১৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় পরিস্থিতি ওয়াচ করছে পুলিশ।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button