জাতীয় সংবাদ

পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‌্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছে ৩৭ জন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।
দুই অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ সুপারকে বদলি: বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার (এসপি) ১৭ জনসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত সোমবার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে র‌্যাবের পরিচালক এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খানকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button