স্থানীয় সংবাদ
বিএনপির কেন্দ্রীয় নেতা বকুলের সৌজন্যে তেলিগাতী গ্রামে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সৌজন্যে মঙ্গলবার বিকেলে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী দক্ষিণপাড়ায় ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা খায়রুজ্জামান শামীম, খানজাহানআলী থানা বিএনপি নেতা হাসিবুর রহমান উজ্জল, তেলিগাতী দক্ষিণপাড়া মসজিদ কমিটির সাবেক সভাপতি বাকী উল্লাহ ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


