স্থানীয় সংবাদ
খালিশপুরে খুলনা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে খালিশপুর বঙ্গবাসী স্কুল প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, অতিথি ছিলেন মাহাবুবুর রহমান খোকন, এড. বাবুল হাওলাদার, মফিদুল ইসলাম, আবু আসলাম বাবু, সাইফুর রহমান মিনা। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আসিফ ইকবাল। সভায় উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন ও ভাষাসৈনিক লোকমান হাকিমের স্মরণে দোয়া করা হয়।



