আন্তর্জাতিক মানবাধিকার আইনী সংস্থার ইফতার মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা মহানগরের ইফতার মাহফিল ও আলোচনা সভা মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা নিউমার্কেট গোল্ডেন চিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের সভাপতি ও খুলনা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এ্যাড মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের গোয়েন্দা সংবাদের খুলনা ব্যুরো প্রধান শেখ শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান স্বপন, সংস্থার খুলনা বিভাগের সাধারণ সম্পাদক এম শাহীন,এস এস সলিউশন এর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুদীপ্ত পাইন সাগর,জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জনতার জাগরণের খুলনা জেলা প্রতিনিধি মোঃ মামুন মোল্লা,শাহআলম মিনা, মোঃ শাহ আলম গাজী, মোঃ শিমুল মোল্লা । এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গে উপস্থিত ছিল। এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থা অসহায় ও দরিদ্র মানুষকে আইনী সহায়তা করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।



