মিরেরডাঙ্গায় শিক্ষককে পিটিয়ে জখম থানায় জিডি করায় বাদীকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় শিক্ষককে বেধরক মারপিট করার অভিযোগ ভুক্তভোগি শিক্ষক থানায় সাধারন ডায়েরী করেছেন জিডির খবর শুনে ক্ষিপ্ত হয়ে মিরেরডাঙ্গা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী আলম নবী শিক্ষক আব্দুস সামাদকে প্রাননাশের হুমকি দিয়েছেন। এর আগে গত ২২ মার্চ প্রতিদিনের মতো সকাল ১০ টার দিকে প্রাইভেট পড়াতে গেলে স্থানিয় আনোয়ার মীরের পুত্র সন্ত্রাসী আলম, পিন্টু কুমার, সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা শিক্ষক সামাদকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে । স্থানিয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। গত ২৩ মার্চ উক্ত শিক্ষক অভিযুক্ত আলম ও পিন্টু কুমার এর নামে গত ২৩ মার্চ খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ৯৯৯। এদিকে এলাকাবাসি জানান অভিযুক্ত আলমগীর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় চুরি, ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো অতি দ্রত তাকে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



