স্থানীয় সংবাদ
নাহিয়ান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ নাহিয়ান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে অস্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সহযোগি সংগঠন নাহিয়ান যুব ও মহিলা ফাউন্ডেশনের সমন্বয়কদের সহযোগিতায় খুলনাসহ বিভিন্ন স্থানে রমজান জুড়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারপার্সন আমেরিকা প্রবাসী শায়লা আজিমের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র অসহায় মানুষ এতিম ও প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তিনি জানান, এ ধরনের কর্মকান্ড দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের জন্য পৌচ্ছে দেয়ার ধারা অব্যাহত থাকবে।



