স্থানীয় সংবাদ
নগরীর খালিশপুরে আলোচিত সন্ত্রাসী মন্ডল গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে আলোচিত সন্ত্রাসী নজরুলের ভাই মন্ডল গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খালিশপুর নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ ধাওয়া করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মন্ডল এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। খালিশপুর থানা ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন দৌলতপুর জুট মিল এলাকা হতে একাধীক মামলার আসামী মোঃ মনিরুল ইসলাম মন্ডলকে(২৫) গ্রেফতার করা হয়। সে হাউজিং বাজার পুরাতন কলোনীর আর/৬৯ নং বাসার বাসিন্দা মৃত আঃ মান্নানের ছেলে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এছাড়া সে হাউজিং বাজার ও নিউ মার্কেট এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছে।



