স্থানীয় সংবাদ

পাড়া-মহল্লায় বইছে ঈদের আমেজ!

# নগরজুড়ে ঈদগাহ্ সাজ সজ্জার প্রস্তুতি #

মো. আশিকুর রহমান : মাহে রমাজানুল মুবারকের একে একে প্রথম, দ্বিতীয় দশক শেষে তৃতীয় দশকও প্রায় শেষে পথে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বাঁকা চাঁদের হাসির আগমন বার্তায় সমাপ্তি ঘটবে মাহে রমজানের, খুশির ঈদ আসন্ন। আসন্ন ঈদকে ঘিরে গোটা নগরীতে এখন আনন্দের জোয়ার ভাসছে। ঈদের আমেজে একদিকে নগরী জুড়ে চলছে কেনাকাটার মহোৎসব, অন্যদিকে নগরসহ স্থানীয় এলাকায় ঈদের নামায আদায়ের জন্য ঈদগাহ্ সাজ-সজ্জা প্রস্তুতির কাজও চলমান রয়েছে। নগরীর গুরুত্বপূর্ন ঈদগাহ্সহ স্থানীয় অঞ্চলের পাড়া-মহল্লার ঈদগাহ্, মসজিদ গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদগাহ বা মসজিদ সাজ-সজ্জার কাজে এখন চরম ব্যস্ত সময় পার করছেন। খোলা ময়দানে গ্রীষ্মের প্রখর রোদ হতে মুক্তি পেতে চলছে প্যান্ডেল তৈরীর কাজ, সাথে দৃষ্টি নর্দন আকর্ষনীয় গেট স্থাপনসহ আলোকসজ্জার কাজের ব্যাপক প্রস্তুতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে খুলনা প্রধান জামাত বাস্তবায়নে সার্কিট হাউজ ময়দানে ঈদ্গাহ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। একই সাথে নগরীর ডাকবাংলা, শিববাড়ি, সোনাডাঙ্গা, নিরালা, জিরোপয়েন্ট, রুপসা, বানিয়াখামার, সাচিবুনিয়া, জোড়াগেট, বয়রা, বৈকালি, বাস্তহারা, আলমনগর, খালিশপুর, নতুনরাস্তা, পাবলা, দৌলতপুর, দেয়ানা, আড়ংঘাটা, গাইকুড়, ইস্পাহী কোলনী, মধ্যডাঙ্গা, পালপাড়া, রেলিগেট, মানিকতলা, কালিবাড়ী, রানার মাঠ, তেলিগাতি, ফুলবাড়ীগেট, কুয়েট, শিরোমনি, আটরা, গিলাতলা, ডাক্তারবাড়ী, আলিম গেট, দামোদর, ফুলতলা সহ স্থানীয় এলাকার ঈদগাহ্ সহ মসজিদ গুলোতে সমানে চলছে সাজ সজ্জার প্রস্ততির কাজ।
কেসিসি’র শাখার সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মোস্তাফিজুর রহমান জানান, কেসিসির সংশ্লিষ্ট বিভাগ খুলনার প্রধান ঈদের জামাতের ঈদগাহ্ ময়দান সার্কিট হাউজ, খালিশপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে, ইসলামাবাদ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে প্রয়োজনের তুলনায় সাউন্ড সিস্টেম (মাইক সরবরাহ) করবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতিই সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিভাগ।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, কেসিসির পক্ষ হতে খুলনার প্রধান ঈদের জামাতের ঈদগাহ্ ময়দান সার্কিট হাউজ মাঠের সার্বিক সাজ সজ্জার প্রস্তুতিসহ টাউন জামে মসজিদ, খালিশপুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান, ইসলামাবাদ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দায়, খানজাহান আলী সেতুর নিচে (রূপসা ব্রীজ), টুটপাড়া মসজিদ মিশন ঈদগাহ্, খুলনা আলিয়া মাদ্রাসা, কেসিসি’র ৫নং ওয়ার্ডসহ ৩১নং ওয়ার্ডের হাজী মালেক ঈদগাহ ময়দানে প্রস্ততির কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধািরত সকল প্রস্তুতিই সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button