দেশের দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে যথোপযুক্ত রাজনৈতিক সিদ্ধান্ত জরুরী

দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের আলোচনা সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি ঃ দেশের দক্ষিণ অঞ্চলের বৃহত্তর ছয়টি জেলা খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী সমন্বয়ে গঠিত উন্নয়ন ও কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন ‘দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ’ র উদ্যোগে ” দেশের দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ক্যান্টন চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং বিশেষ মেহমান ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চলে নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। বিষয়ের উপরে প্রধান আলোচক ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক। পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিষয়ের উপরে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ রেহানা ঈছা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা: নুরুল হক ফকির, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান এস এম শাহনওয়াজ আলী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাসুদ মাহমুদ, সাংবাদিক নেতা মো: রাশেদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, সোহরাব হোসেন, বাংলাদেশ ব্যাংকের ফিরোজ আলম খান, নাগরিক নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার, জুলাই -আগস্ট বিপ্লবের ছাত্র সমন্বয়কারী মো: নাঈম মল্লিক, সাইফ নেওয়াজ, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম শিমুল, কেডিএ’র সাবেক প্ল্যানিং অফিসার আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, সাবেক জেলা আনসার এডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আলহাজ্ব তরফদার তৈয়বুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব সাইদুর রহমান, খুলনা রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আলতাফ হোসেন, প্রকৌশলী নেতা ইঞ্জিনিয়ার শামীম, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নেতা হুমায়ুন কবীর খান, আব্দুস সালাম মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবীর বালি, চিংড়ি বনিক সমিতির মনোয়ার হোসেন লাভলু, পরিষদের নেতা এডভোকেট মুফতি শহিদুল ইসলাম, মজিবর রহমান বাবুল, এস কে রানা, সাকিব আফতাব সুজন,বাবুল মুন্সি, এইচ এম মুনতাকিম সেজান, শ্রমিক নেতা লুৎফর সানা প্রমূখ। বক্তারা দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়নে সততা এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরী বলে মনে করেন। প্রাকৃতিক সম্পদ ভোলার গ্যাস ঢাকায় নেয়ার আগে দক্ষিণাঞ্চলে ব্যবহার উপযোগী করার দাবি জানান। একই সাথে উপকূলীয় সার্বিক নিরাপত্তায় গৃহীত প্রকল্প সমূহ জরুরীভাবে বাস্তবায়নের দাবি জানান। প্রধান অতিথি তার বক্তৃতায় ভৌগলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ইফতারির পূর্বে সংগঠনের প্রয়াত উপদেষ্টা ও নেতা সাবেক মেয়র এডভোকেট শেখ তৈয়েবুর রহমান, কিংবদন্তি সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব সরোয়ার খান, অধ্যক্ষ আমজাদ খান মজলিস সহ প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মুফতি শহিদুল ইসলাম।



