স্থানীয় সংবাদ

রামপালে গৌরম্ভা ইউনিয়নের ইব্রাহিম সরদারের উপর সন্ত্রাসী হামলা, খুমেকে ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় ঐ এলাকার মৃত রেজান সরদারের পুত্র মোঃ ইব্রাহিম সরদার (৫০)কে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্তরা হলেন, মোঃ নূরুল শেখের পুত্র মোঃ মুক্ত শেখ (২২), মৃত রোস্তম শেখের পুত্র মোঃ নূরুল শেখ (৫০), মৃত দাউদ আলী সরদারের পুত্র মোঃ রব্বানী সরদার (৪৫), মৃত মকবুল সরদারের পুত্র মোঃ কুরবান সরদার (৪৫), মোঃ আব্বাস ঢালীর পুত্র মোঃ শহিদ ঢালী (৫০), মোঃ আমান গাজীর পুত্র মোঃ আসিফ গাজী (১৯), মৃত সোমছের গাজীর পুত্র মোঃ আমান গাজী (৪৫), মোঃ হোসেন আকুঞ্জীর পুত্র মোঃ বাবুল আকুঞ্জী (৪৫) সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জন । অভিযোগের ভিত্তিতে জানা গেছে গত ২৫ মার্চ সন্ধ্যায় রামপাল থানাধীন গৌরম্ভা খেয়াঘাট ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা লোহার হাতুড়ী, লোহার রড়, লাঠি দিয়ে ইব্রাহিম সরদার কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে মারাত্মক যখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ইব্রাহীম সরদার কে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ইব্রাহিম সরদার। অন্যদিকে ঢাকা থেকে পালিয়ে কিশোর গ্যাং এর নেতৃত্ব দেয়া মৃত ইমরান সরদারের সন্ত্রাসী পুত্র ফিরোজ সরদার (৩০) এর নাম মৌখিকভাবে উল্লেখ করেছেন ভুক্তভোগী ইব্রাহিম সর্দার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button