দৌলতপুরে যখন যেখানে ঈদের জামাত

স্টাফ রিপোর্টার : মুসলিম উম্মাহার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসন্ন। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর (চাঁদের উপর নির্ভর)। শুক্রবার (২৮ মার্চ) জুমাতুল বিদার নামাজের পর নগরীর দৌলতপুর এলাকার মসজিদ গুলোতে ঈদের জামাতের সময় ঘোষনা করেছেন স্ব-স্ব মসজিদের ঈমামগন। সেনুসারে, দৌলতপুরে যখন যেখান হচ্ছে ঈদের জামাত। সরকারি বি.এল কলেজ মাঠে সকাল ৮ টায়, মহেশ^রপাশা সাড়াডাঙ্গা মাঠে ৮ টায়, পাবলা সবুজ সংঘ ঈদগাহ্ েসকাল ৮ টায়, দৌলতপুর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, দৌলতপুর কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটে সকাল ৭ টায়, দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে সকাল সাড়ে ৭ টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ েসকাল ৮ টায়, দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ্ েসকাল সাড়ে ৮ টায়, দেয়ানা মোল্লা পাড়া ঈদগাহ্ েসকাল ৮ টায়, দেয়ানা পূর্বপাড়া ঈদগাহ্ েসকাল সাড়ে ৭টায়, আড়ংঘাটা কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, মধ্যডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, মধ্যডাঙ্গা নগর ঈদগাহ্ েসকাল পৌনে ৮ টা, রেলিগেট বাইতুল এলাহ জামে মসজিদ চত্বরে সকাল ৮ টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও দৌলতপুরের প্রতিটি এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।



