স্থানীয় সংবাদ

খুলনায় ‘জুমাতুল বিদা’য় মুসল্লির ঢল

# জুম্মার নামাযের পর দেশ ও জাতির মঙ্গল কামনাসহ কবরবাসীর জন্য বিশেষ দোয়া #

মো. আশিকুর রহমান ঃ আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। রমজানের শেষ জুম্মাবার মুসলিম উম্মাহার কাছে একটি বিশেষ দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষ সময়ের একটি গুরুত্বপূর্ন একটি দিন। তাই কোরআন নাজিলের মাসের মর্যাদা ও বরকতের সঙ্গে জুমার মর্যাদা ও ফজিলতে মুমিন রোজাদারের আমল ও হৃদয় আলোকিত হয়। রমজান একটি মহিমান্বিত ও বরকতপূর্ণ মাস, এই মাস আমলের বসন্তকাল। এ মাসের প্রতিটি দিন বা রাতের পাশাপাশি প্রতিটি মুহুর্তের জন্য শুধু বান্দা আল্লাহর নৈকট্য, ক্ষমা ও নেয়ামত প্রাপ্তির আশা রোজাদার সারারাত নফল ইবাদত, কোরআন তেলোয়াত, তাহাজ্জুতের নামাজ, জিকিরে সহ বিবিধ ইবাদতের ব্যস্ত থাকেন।
শুক্রবার (২৮ মার্চ) জুমাতুল বিদা’কে কেন্দ্র করে নগরীর নগরীর ডাকবাংলা, শিববাড়ি, সোনাডাঙ্গা, নিরালা, জিরোপয়েন্ট, রুপসা, বানিয়াখামার, সাচিবুনিয়া, জোড়াগেট, বয়রা, বৈকালি, বাস্তহারা, আলমনগর, খালিশপুর, নতুনরাস্তা, পাবলা, দৌলতপুর, দেয়ানা, আড়ংঘাটা, গাইকুড়, ইস্পাহী কোলনী, মধ্যডাঙ্গা, পালপাড়া, রেলিগেট, মানিকতলা, কালিবাড়ী, রানার মাঠ, তেলিগাতি, ফুলবাড়ীগেট, কুয়েট, শিরোমনি, আটরা, গিলাতলা, ডাক্তারবাড়ী, আলিম গেট, দামোদর, ফুলতলাসহ স্থানীয় এলাকার মসজিদ সমূহে মুসল্লীদের ঢল নামে। কোনো মসজিদ সমূহে জায়গা সংকলন না হওয়াতে রাস্তার উপর মুসল্লিগন তীব্র রোদ্দুর উপক্ষো করে নামাজ আদায় করে। জুম্মার নামায শেষে কান্নারত কন্ঠে জীবনের গুনাহ হতে মুক্তি পেতে ফরিয়াদ, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি, দেশ ও জাতির মঙ্গলকামনা, কবরবাসীদের জন্য স্্রষ্টার নিকট বিশেষ দোয়া মোনাজাত করেন স্ব স্ব মসজিদের ঈমাম খতিবগণ। একই সাথে নামাজ শেষে শিশু হতে শুরু করে বৃদ্ধা বয়সী মানুষ, যার তাদের স্বজন হারিয়েছেন, তাদের জন্য সরকারি ও পারিবারিক করবস্থানসমূহ হাজির হয়ে দু’হাত তুলে কান্নারত অবস্থায় দোয়া ও মাগফেরাত কামনা করেছেন, এমনই দৃশ্য দেখা গেছে। বৃদ্ধা মুসল্লি গোলাম রসুল জানান, জুমাতুল বিদা রমজানের শেষ শুক্রবার। জানিনা এর পরের বছর রমজান আর ভাগ্য জুটবে কিনা। তাই দ্রুত মসজিদে এলাম, নামাজ আদায় করতে। জুমাতুল বিদা’য়ে অসংখ্যক মুসল্লি কান্নাকাটি করে আল্লাহর নিকট ক্ষমা চাইবে, যদি তাদের উছিলায় যদি আমি ও ক্ষমা প্রাপ্ত হয়। দেয়ানা উত্তরপাড়া কৃষি কলেজ সংলগ্ন কবরখানায় আসা মুসল্লি মো. আনিছুর রহমান জানান, আমার আব্বাকে এখানে দাফন করা হয়েছে, কয়েক বছর আগে। প্রতি বছর রমজানে, ঈদের নামাজের পর, শবে বরাত, জুমাতুল বিদাসহ প্রতি শুক্রবার আসি কবর জিয়ারত করতে। জানিনা আমি নিজেও এরপরের রমজানে বাঁচব কিনা। তাই বাবার জন্য শেষ জুম্মার নামাযের পর দোয়া করতে এলাম।
এ ব্যাপারে দৌলতপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: সাইফুল ইসলাম জানান, জুমার দিনের মধ্যে জুমাতুল বিদার বিশেষ গুরুত্ব ও ফজিলত আছে। অন্যান্য জুমার দিনের মতো এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষন, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহ কাছে যা চাইবে, আল্লাহ তা-ই দান করেন। এ ছাড়া রমজানের ব্যাপারে মহান আল্লাহ তায়াল বলেন, রোজ আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button